শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন

স্টাফ রিপোর্টার / ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

0Shares

 

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:

রাজবাড়ীতে ফরিদপুর-ঢাকা মহাসড়কের বসন্তপুর রেলগেট এলাকায় রোগীবাহী একটি হাইচ মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে গাড়িতে থাকা রোগী ও তার স্বজনরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বসন্তপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-চ-১১-৯৫৩০ নম্বরের একটি হাইচ মাইক্রোবাস খানখানাপুর থেকে একজন রোগী ও তার স্বজনদের নিয়ে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক পেছনের দিকে ধোঁয়া দেখতে পান। এ সময় চালক গাড়ি থামালে রোগী ও তার স্বজনরা দ্রুত গাড়ি থেকে নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে রাজবাড়ী সদর ফায়ার সার্ভিস ও আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে হাইচ মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোমান মোল্লা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের সহযোগিতায় গাড়িটির কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকের কাছে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg