শিরোনাম
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ডালায় ধাক্কা লেগে নারীর মৃত্যু পাংশায় চোর অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড রাজবাড়ীতে নৌযান শুমারি নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার / ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, গোয়ালন্দ (রাজবাড়ী): জনস্বাস্থ্য রক্ষায় প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ডাস বাংলাদেশ ও সিটিজেন নেটওয়ার্কের যৌথ আয়োজনে এবং সিএলপির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই এই দাবিতে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলামের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ নজীর হোসেন মোল্লা, সরকারি কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ মেডিকেয়ারের চেয়ারম্যান ডা. ওয়াজেদ জামিল, গোয়ালন্দ বিআরডিবির চেয়ারম্যান হামিদুল হক বাবলু, গোয়ালন্দ মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মুজিবুর রহমান খান জুয়েল, দৈনিক সংবাদের প্রতিনিধি শেখ রাজীব, শাপলা মহিলা সংস্থার ম্যানেজার খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এসব ক্ষতিকর উপাদানের অতিরিক্ত গ্রহণের ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে।

তারা বলেন, ভোক্তারা যাতে সহজেই কোনো খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদান কতটুকু রয়েছে তা বুঝতে পারেন, সে জন্য খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট, সহজবোধ্য ও দৃশ্যমান স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষকে স্বাস্থ্যকর খাদ্য বেছে নেওয়ার সুযোগ দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং ব্যবস্থা বাস্তবায়ন করা। একই সঙ্গে খাদ্যপণ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg