শিরোনাম
গোয়ালন্দে নির্ধারিত কর্মঘণ্টায় অফিসে নেই তথ্যসেবা কর্মকর্তা, ফাঁকা কক্ষে চলছিল ফ্যান কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সদস্যসচিব শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, পৌর জামায়াতের আমির মাওলানা মো. জালাল উদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় গোয়ালন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg