শিরোনাম
কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকরা।

সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গোয়ালন্দ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবাগত ইউএনও সাইফুল হুদাকে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে  অভিনন্দন জানানো হয়। পরে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড, নদীভাঙন, মাদক, যানজটসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনওও প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইউএনও সাইফুল হুদা বলেন, গোয়ালন্দ উপজেলার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg