শিরোনাম
কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস মোল্লা গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস মোল্লা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য ইউনুছ মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৬ আগস্ট) রাত দশটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী সদর থানা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত যুবলীগ নেতা ইউনুছ মোল্লা গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ার ওলিমুদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় দায়ের করা মামলায় ইউনুস মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (১৭ আগস্ট) তাকে আদালতে হাজির করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে ইউনুস মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg