শিরোনাম
রাজবাড়ীতে শুরু হলো এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ রাজবাড়ীতে অভাব কেড়ে নিয়েছিল জিসানের শখের সাইকেল, পাশে দাঁড়ালেন ‘মানবতার ফেরিওয়ালা’ রোমান রাজবাড়ী প্রধান ডাকঘরে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে ডাক বিভাগের মামলা রাজবাড়ীতে সুপার শপ ভাড়া নিয়ে কোটি টাকা প্রতারণার অভিযোগ পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ফরিদপুরে ওয়ান শুটার গানসহ অস্ত্রধারী গ্রেপ্তার বিদ্যুৎ গেলেই অন্ধকারে ডুবে রাজবাড়ী রেলস্টেশন, মোবাইলের আলোয় চলছে টিকিট ইস্যু গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

রাজবাড়ী প্রধান ডাকঘরে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে ডাক বিভাগের মামলা

স্টাফ রিপোর্টার / ৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের সঞ্চয়ের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন পোস্ট মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ডাক বিভাগ।

সোমবার (২ আগস্ট) কুষ্টিয়া ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ীর সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী বিজন কুমার বোস।

মামলার আসামিরা হলেন তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধা, পিএলআই এজেন্ট মাহবুব হাসান মৃধা, অফিস সহায়ক রেজাউল আলম, তৎকালীন ট্রেজারার নাজমুল হাসান, পোস্টাল অপারেটর গোলাম মোস্তফা বাচ্চু ও প্রণব কুমার সরকার।

মামলার অভিযোগ ও বিভাগীয় তদন্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের আমানতের টাকা আত্মসাতের ঘটনা ঘটে। সঞ্চয় ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য নির্ধারিত ফরম ও সংশ্লিষ্ট কর্মকর্তা থাকা সত্ত্বেও লেটার রাইটার শিহাব মৃধা বেআইনিভাবে জমা স্লিপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করতেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এ কাজে তাকে সহযোগিতা করতেন তার ভাই পিএলআই এজেন্ট মাহবুব হাসান মৃধা এবং মামা অফিস সহায়ক রেজাউল আলমসহ অন্য আসামিরা। গ্রাহকদের কেউ কেউ পাসবই ও হিসাব নম্বর সংক্রান্ত সমস্যার বিষয়ে তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্রকে জানালেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে নতুন পোস্ট মাস্টার শামীম আহমেদ দায়িত্ব গ্রহণের পর অনিয়মের বিষয়টি শনাক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর বিভাগীয় তদন্তে উঠে আসে, শিহাব মৃধা রাজবাড়ী প্রধান ডাকঘরের ৭৪ জন গ্রাহকের কাছ থেকে মোট ১ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করেন। ওই অর্থ ডাকঘরের ট্রেজারিতে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়।

তদন্ত অনুযায়ী, পরবর্তীতে ১৩ জন গ্রাহককে ২০ লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়া হলেও ৬১ জন গ্রাহকের ৯১ লাখ ৫৫ হাজার টাকা এখনো অনাদায়ী রয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে শিহাব মৃধা আত্মগোপনে রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে আত্মসাৎ হওয়া টাকা ফেরত এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এর আগে গত ৩০ জুলাই ভুক্তভোগীদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে আদালতে আরেকটি মামলা করেন। ওই মামলার পর রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি আমলে নিয়ে তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্রসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

ডাক বিভাগের করা মামলার আইনজীবী বিজন কুমার বোস বলেন, আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। তবে এখনো মামলাটিতে কোনো আদেশ হয়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg