শিরোনাম
পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ফরিদপুরে ওয়ান শুটার গানসহ অস্ত্রধারী গ্রেপ্তার বিদ্যুৎ গেলেই অন্ধকারে ডুবে রাজবাড়ী রেলস্টেশন, মোবাইলের আলোয় চলছে টিকিট ইস্যু গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ গোয়ালন্দে ৮ বালিকা ক্রীড়াবিদের হাতে সাইকেল তুলে দিলেন ইউএনও সাথী দাস গোয়ালন্দবাসীর ভালোবাসায় সিক্ত বিদায়ী ইউএনও সাথী দাস গোয়ালন্দে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ধর্ষণচেষ্টা মামলার এক পলাতক আসামিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. ওবায়দুর রহমান ও এসআই রুস্তম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানার জয়নগর আড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজবাড়ী সদর থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি মিঠুন মণ্ডল (২২)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিঠুন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার শহীদ পাচুরিয়া এলাকার নিরাঞ্জন মণ্ডলের ছেলে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (৩১ জুলাই) আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg