শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

গোয়ালন্দ মোড়ে চোরাই সন্দেহে উদ্ধার ১০ বৈদ্যুতিক মোটর, ইলেকট্রনিক্স ব্যবসায়ী রুবেল আটক

স্টাফ রিপোর্টার / ৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে উদ্ধার হওয়া ১০টি বৈদ্যুতিক পানির মোটর জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে গোয়ালন্দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ মোড় ও আশপাশের বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে পানির মোটর, ঘাস কাটার মেশিন, ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটছিল। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যক্তি রোববার সকালে গোয়ালন্দ মোড়ের বিভিন্ন ভাঙারির দোকান ও ইলেকট্রনিক্সের দোকানে নিজেদের হারিয়ে যাওয়া মালামাল খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে তারা গোয়ালন্দ মোড়ের রুবেল ইলেকট্রনিক্স দোকানে গিয়ে দোকান মালিকের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোকানটি তল্লাশি করলে সেখানে কয়েকটি বৈদ্যুতিক মোটর, ওয়েল্ডিং মেশিনসহ চুরি যাওয়া বলে দাবি করা কিছু সরঞ্জাম পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন হর্সপাওয়ারের মোট ১০টি পানির মোটর জব্দ করে। একই সঙ্গে দোকান মালিক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে (ফাঁড়ি) নিয়ে যাওয়া হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, এলাকায় বেশ কিছুদিন ধরে বৈদ্যুতিক মোটর ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় রয়েছে। উদ্ধার হওয়া মালামালের প্রকৃত মালিকানা যাচাই করা হচ্ছে। পাশাপাশি এসব সরঞ্জাম কীভাবে দোকানে এসেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) ইনচার্জ হারুনুর রশীদ বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া মালামালের মালিকানা যাচাই এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg