শিরোনাম
পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। এ সময় তিনি অফিসার ও ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং উত্তম পোশাক-পরিচ্ছদের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের পুরস্কৃত করেন।

পরে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা এবং কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কল্যাণ সভায় কর্মদক্ষতা ও বিভিন্ন মানদণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো. নাসিরুজ্জামান ও এসআই (নিঃ) মো. মিনহাজ উদ্দিন, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শামীম হাজরা, সার্জেন্ট খায়রুল আলম, সাইবার ক্রাইম সেলের এসআই (নিঃ) আশিক ইমরান ও তার টিম, রাজবাড়ী সদর থানার এএসআই (নিঃ) নুর আলম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য সহযোগিতার স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশ দফাদার মো. মুন্নাফ মিয়া।

এরপর রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg