শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত

স্টাফ রিপোর্টার / ৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর পাংশা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে জোছনা (৩০) ও সুমি (২৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাগাড়িয়া গ্রামের মজিবর আলীর ছেলে শাহেব আলী (৩২)। আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

আহত যাত্রী শাহেব আলী জানান, তিনি বাসের চালকের পেছনের আসনে বসেছিলেন। বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি মাহিন্দ্রকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে তিনি ও আরও দুই নারী আহত হন।

অন্যদিকে ট্রাকচালক মো. আহাদ আলী দাবি করেন, দুর্ঘটনার জন্য তিনি দায়ী নন। তার ভাষ্য, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগান।

পাংশা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg