শিরোনাম
পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাধক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীতে রাস্তা থেকে তুলে নিয়ে ৫৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মোবারক শেখ (৫৭) নামে এক কথিত সাধককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোবারক শেখ সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর বড় ভাই বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে ভুক্তভোগী মানসিক প্রতিবন্ধী নারী তার ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পশ্চিম মূলঘর এলাকায় অভিযুক্ত মোবারক শেখের বাড়ির সামনে পৌঁছালে তিনি ওই নারীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করার পর বাড়িতে পাঠিয়ে দেন।

পরবর্তীতে ভুক্তভোগী বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে তিনি জানান, মোবারক শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

  1. রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা মামলায় অভিযুক্ত মোবারক শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা রাজবাড়ী সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।
    তিনি আরও জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg