শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর থানায় দায়ের করা পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং (২৫)-কে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শনিবার (২৭ জুন) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মুরাদ জং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাঁড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সে কর্মরত এসআই (নিরস্ত্র) শ্রীদাম চন্দ্র দাস, সঙ্গে ছিল সঙ্গীয় পুলিশ ফোর্স। এ সময় মুরাদ জংসহ কয়েকজন ব্যক্তি সিরিয়াল ভঙ্গ করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত কনস্টেবল মো. জুয়েল তাদের নিয়ম মেনে অপেক্ষা করতে বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা কনস্টেবল জুয়েলের ওপর হামলা চালায় এবং পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর এসআই শ্রীদাম চন্দ্র দাস বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ এর সহযোগিতা চাওয়া হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে, তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-২ এর সহযোগিতায় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মুরাদ জংকে গ্রেপ্তার করা হয়

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg