শিরোনাম
রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

রোববার (১৪ জুন) রাজবাড়ী জেলার পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের সার্বিক দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার এসআই মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মৃত হাকিম মাতুব্বরের ছেলে মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. নাসিরউদ্দিন (৪২), আলাদীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আব্দুস ছালাম মিলন (৫৭), দক্ষিণ ভাবানীপুর ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ মিয়া (২৪) এবং শহীদ ওহাবপুর ইউনিয়নের মৃত আনছার আলী শেখের ছেলে মো. নাসির শেখ (৬৪)।

পুলিশ সূত্রে জানা যায়,  গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপীনাথদিয়া এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে প্রায় ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে বর্তমান সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ সময় মিছিলকারীদের হাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও ফেস্টুন দেখা যায়,  মিছিলটি জননিরাপত্তা বিঘ্নিত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg