শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার / ৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

0Shares

শুক্রবার (১ মে) দিনগত রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের আঃ রব হাওলাদারের ছেলে মোঃ নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাসে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg