শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে ছাত্রদল নেতা রোমানের ব্যক্তিগত উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার / ৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ী পৌরসভার নাগরিক হিসেবে সচেতনতার জায়গা থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার সহযোগিতায় ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের রাজবাড়ী–কুষ্টিয়া সড়ক সংলগ্ন পুলিশ লাইনস এলাকায় দীর্ঘদিন ধরে স্তুপ করে রাখা ময়লার ভাগার পরিষ্কার কার্যক্রম শুরু করেন কর্মীরা।

বর্তমানে রাজবাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় তৈরি হয়েছে ময়লার স্তুপ। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি বেড়েছে মশা-মাছির উপদ্রব। এ পরিস্থিতি থেকে উত্তরণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

পথচারী ও স্থানীয় বাসিন্দারা এই পরিষ্কার কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, পুলিশ লাইনস এলাকা রাজবাড়ী পৌরসভার একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে মুরগি ফার্ম, নতুন বাজার, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতি রয়েছে। কিন্তু পুলিশ লাইনস গেটের উল্টো দিকে মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার কারণে এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়ায়। বিশেষ করে খালের পাশেই একটি কিন্ডারগার্টেন এবং কিছু দূরে পুলিশ লাইনস স্কুল থাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। মশা-মাছির উপদ্রবও আশঙ্কাজনক হারে বেড়েছে।

স্থানীয়রা আরও বলেন, দীর্ঘদিন এ বিষয়ে কার্যকর উদ্যোগ না থাকলেও ছাত্রদল নেতা রোমানের উদ্যোগে অবশেষে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি যে উদ্দেশ্যেই কাজ শুরু করে থাকুন না কেন, এটি জনস্বার্থে ইতিবাচক পদক্ষেপ। এভাবে সবাই সচেতন হলে পৌরসভার সার্বিক পরিবেশ উন্নত হবে।

উদ্যোক্তা আরিফুল ইসলাম রোমান বলেন, রাজবাড়ী পৌরসভার একজন নাগরিক হিসেবে এখানকার দুর্দশা ও সমস্যা আমাকে ভাবায়। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে ৬ নম্বর ওয়ার্ডের ড্রেন পরিষ্কারের কাজ প্রায় শেষের দিকে। আজ জনগুরুত্বপূর্ণ পুলিশ লাইনস এলাকার ময়লা পরিষ্কার করছি।

তিনি আরও জানান, বড় বাজারের মুরগি বাজার ও হাসপাতাল সড়কের ড্রেন সমস্যার অভিযোগ পেয়েছেন। পর্যায়ক্রমে সীমাবদ্ধতার মধ্যে থেকেই পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। এ কাজে পৌরসভার সচিব ও নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

রোমান বলেন, ময়লা-আবর্জনার কারণে পৌর এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছে। খুব দ্রুত ব্যক্তিগতভাবে মশক নিধন কর্মসূচি শুরু করবো এবং পৌরবাসীর দুর্ভোগ লাঘবে কাজ করে যাবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg