শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে চাঁদাবাজ-মাদক কারবারিদের ৭ দিনের আল্টিমেটাম সংস্কৃতি প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার / ১২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, 
চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক না কেন, কাউকেই রেয়াত করা হবে না। তিনি জানান, জেলাকে মাদকমুক্ত করতে ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী সাত দিনের মধ্যে চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ না হলে তিনি আরও কঠোর পদক্ষেপ নেবেন বলেও সতর্ক করেন।

তিনি বলেন, আমি জানি, চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে প্রশাসনের কেউ কেউ, এমনকি আমার দলের লোকজনও জড়িত থাকতে পারে। তাই সবাই সতর্ক হয়ে যান। কোনো নেক্কারজনক কাজ বা অভিযোগ আমি যেন আর না শুনি।

প্রতিমন্ত্রী অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
শিক্ষা খাতের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, গোয়ালন্দে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। গোয়ালন্দের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত চিকিৎসা, পরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করার ওপর জোর দেন। হাসপাতাল এলাকায় দালালদের কোনো স্থান হবে না বলেও কঠোর বার্তা দেন তিনি।

এছাড়া সড়ক অবকাঠামো উন্নয়ন, নদীতে অবৈধ কার্যক্রম বন্ধ এবং জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়ে কাজ চলমান রয়েছে। পাশাপাশি এ অঞ্চলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেলের বড় ওয়ার্কশপ চালু, ক্যান্টনমেন্ট স্থাপন এবং আধুনিক নৌবন্দর নির্মাণের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, রেড ক্রিসেন্টের রাজবাড়ী জেলা সহ-সভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান এবং গোয়ালন্দ ঘাট থানা-এর অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে প্রতিমন্ত্রী গোয়ালন্দে পৌঁছালে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভা শেষে দলীয় নেতাকর্মীরাও ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg