শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

বিগত নির্বাচনে প্রশ্নবিদ্ধদের দূরে রাখতেই প্রশাসনের কড়া নজর: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার / ১৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, বিগত নির্বাচনে যারা অতিউৎসাহী হয়ে দায়িত্ব পালন করেছে এবং যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, তাদের চিহ্নিত করার কাজ চলছে। তারা যেন কোনোভাবেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, অতীতের নির্বাচনি কার্যক্রমে অনেকের ভুল-ত্রুটি ছিল এবং কিছু কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। সেখান থেকে বের হয়ে এসে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই এবারের লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার অতীতের কোনো অনিয়মের পুনরাবৃত্তি হবে না।
রাজবাড়ী জেলা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সুন্দর ও শান্তিপূর্ণ জেলা। এখানে রাজনৈতিক নেতাকর্মী, প্রার্থী ও সংশ্লিষ্ট সবাই আন্তরিক যা মতবিনিময় সভায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ফলে আশা করছি, রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটাররা সরকার নির্বাচনের পাশাপাশি গণভোটের মাধ্যমেও তাদের মতামত প্রকাশ করবেন। গণভোট বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে এবং রাজনৈতিক নেতাদেরও ভোটারদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, এ ধরনের অভিযান সব সময়ই চলমান থাকে, তবে নির্বাচনকালীন সময় তা আরও জোরদার করা হয়। সারাদেশের মতো রাজবাড়ীতেও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ছাড়াও রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থী, তাদের সমর্থক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনি আচরণবিধি বিষয়ে উপস্থাপনার পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, প্রার্থী ও সাংবাদিকরা মতামত তুলে ধরেন। এ সময় বক্তারা নির্বাচনপূর্ব সময়ে অযথা গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত অপরাধী ও সন্ত্রাসীদের দমনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় উপাসনালয়ে সব ধরনের প্রচারণা বন্ধ রাখা এবং বিগত নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা প্রিসাইডিং ও পোলিং অফিসারদের বাদ দিয়ে নতুন ও নিরপেক্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানান বক্তারা।
মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের কিডস কর্নার, অফিসার্স ক্লাব রাজবাড়ীর ইনডোর প্রকল্প এবং জেলা প্রশাসকের বাসভবনের মূল ফটক উদ্বোধন করেন।
এর আগে সকালে তিনি গোয়ালন্দ উপজেলায় ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন এবং শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg