স্টাফ রিপোর্টার”
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়ালন্দ বাজারের বিভিন্ন দোকান ও গলিতে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা এর নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লিফলেট বিতরণের পাশাপাশি তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ও করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মোঃ জিয়াউল হুদা উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান, জিয়া স্মৃতি ক্লাবের সভাপতি শাহিন মোল্লা, গোয়ালন্দ পৌর কৃষক দলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য জামাল মুন্সি, পৌর ৩নং ওয়ার্ড সভাপতি ছোবাহান মোল্লা, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ কাজী, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জোসনা বেগম এবং পৌর ৭নং ওয়ার্ডের তোতা প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা বলেন,
গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সাধারণ জনগণ অধীর আগ্রহে এ্যাডভোকেট আসলাম মিয়া’র মনোনয়নের অপেক্ষায় আছে। আসলাম ভাই দলের দূর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি মনোনয়ন পেলে গোয়ালন্দকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি একজন কর্মীবান্ধব ও উন্নয়নমুখী নেতা।