শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়ালন্দে  শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি।

গোয়ালন্দে  শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি।

স্টাফ রিপোর্টার / ২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

0Shares

গোয়ালন্দে  শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি।

“স্টাফ রিপোর্টার”

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি নেতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমিজমা নিয়ে শালিসের মধ্যেই দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়ার আলামিন সরদার (৪০) ও হবি ফকিরের (৮০) মধ্যে চলমান জমিজমার বিরোধ নিষ্পত্তির জন্য একটি শালিসি বৈঠক বসে। শালিসে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের নেতা আবু বক্কারসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শালিসের এক পর্যায়ে প্রথম পক্ষ আল আমিনের পক্ষে অবস্থান নিয়ে ওমর সরদার নামের এক ব্যাক্তি তর্কে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়।

এতে উভয় পক্ষের ৪ জন আহত হন। আহতরা হলেন, আলামিন পক্ষের ওমর সরদার (৪০), ফারুক সরদার (৩৮) ও শুভ সরদার (২৫) এবং হবি ফকির পক্ষেের এবারত ফকির (২৩)।

আহতদের মধ্যে ওমর সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া শুভ সরদার ও ফারুক সরদারকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মারামারির সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মারামারির ঘটনায় অভিযোগের ভিত্তিত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ছবি সংযুক্ত

তারিখ ৪/৩/২০২৫

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg