শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

আবাদী জমির মাটি চুরি, গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে আবাদী জমির মাটি ভেকু দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে চুরি করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ডি-তারাইল এলাকার মোনাইল চক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাকিল শেখ (২৪) ও মোঃ রকি ওরফে রাকিব(২৩)।

পুলিশ জানায়, আবাদী জমির মাটি কেটে চুরি করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার উপজেলার মোনাইল এলাকার খলিলুর রহমান আবাদী জমি থেকে মাটি চুরির দায়ে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ নামে শিবালয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শাকিল শেখ, মোঃ রকি ওরফে রাকিব ও মোঃ শাহীনসহ আরো ৮/১০ জন শিমুলিয়া ডি-তারাইল এলাকার মোনাইল চকে রাতের অন্ধকারে স্থানীয় শাহ্জাহান ওরফে সারেন এবং রাবেলের আবাদী জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে চুরি করে জিল্লু ও ফজলু মুন্সির আবাদী জমির উপর রাস্তা তৈরি করে আবাদী জমির ক্ষতি সাধন করে আসছে। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় জমির মালিক এবং এলাকার লোকজন আসামীদের ভয়ে কোন কথা বলতে পারেনা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোনাইল চকে আবাদী জমিতে প্রবেশ করে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে করে মাটি চুরি করে নিয়ে যায় বিবাদীরা। এসময় খলিলুর রহমান অবৈধভাবে মাটি চুরির করার কাজে বাধা প্রদান দিলে বিবাদীরা তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্র্রদর্শণ করে ও হুমকি প্রদান করে।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, আবাদী জমিতে মাটি চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg