শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ঈশান ইনস্টিটিউশন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

0Shares

মুহাম্মদ ফরহাদ মিয়া, ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুর সদর উপজেলাধীন চরাঞ্চলের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈশান ইনস্টিটিউশন এর অভিভাবক গ্রুপের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ (০৪ ডিসেম্বর) সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮.০০ হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলে।

৪ জন অভিভাবক সদস্যকে নির্বাচিত করার জন্য মোট ৭ জন প্রাথী নির্বাচনের মাঠে প্রতিদ্বন্ধিতা করেন। তারা হলেন মোঃ আফজাল মোল্লা (ব্যালট নং-১), আলী আকবার বিশ্বাস (ব্যালট নং-০২), ওয়ালীউল্লাহ পাটোয়ারী (ব্যালট নং-০৩), মোঃ বাচ্চু শেখ (ব্যালট নং-০৪), মোঃ মোস্তাফা হোসেন মুন্সী (ব্যালট নং-০৫), মোঃ শফিউদ্দিন মুহুরী (ব্যালট নং-০৬) ও সাদেক আলী শেখ (ব্যালট নং-৭)। উক্ত নির্বাচনে ব্যালট নং-০৪ এর প্রার্থী মোঃ মোস্তাফা হোসেন মুন্সী সর্বোচ্চ ৪৪৪ ভোট পেয়ে প্রথম হন।

এছাড়া অন্যান্যদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন, মোঃ বাচ্চু শেখ-৪০৪ ভোট, শফিউদ্দিন মুহুরী-৩৭২ ভোট ও মোঃ আফজাল মোল্লা-২৬৬ ভোট। পরাজিত প্রার্থীর মধ্যে সাদেক আলী শেখ ২৪৯ ভোট, ওয়ালীউল্লাহ পাটোয়ারী ২০৫ ভোট ও আলী আকবার বিশ্বাস ১৩৫ ভোট পেয়েছেন। উক্ত বিদ্যালয়ে মোট ভোটার ১২৬৬ জন এর মধ্যে ৬৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মাহবুর রহমান।

বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম (মজনু) সহ আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জনাব মোঃ ইউছুব আলী,বাবু শিব প্রসাদ দাস,নাঈমুল হাসান, লিপিকা সাহা ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg