শিরোনাম
পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে হিফজ মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে পৌর এলাকায় বায়তুল জান্নাত জামে মসজিদ হিফজ মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।

বৃহস্পতিবার (১০ আগস্ট ) সকাল ৯টার দিকে জুড়ান মোল্লার পাড়া পৌর ৪নং ওয়ার্ড মসজিদের কাজের মাঝ পর্যায়ে এসে ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মো. ফজলুল হক, জমি দাতা আঃ ছাত্তার মৃধা, মহিলা কাউন্সিলর শাহিদা আক্তার, গোয়ালন্দ অটো রাইস মিলের মালিক মো. সোহাগ, স্বর্ণ ব্যবসায়ী মো. আ. খালেক, মো. আবু সাইদ মন্ডল, রাজবাড়ী টেলিগ্রাফ এর নির্বাহী সম্পাদক আকতাউজ্জামান রনি, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরু সিকদার প্রমুখ।

এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল মন্ডল বলেন, মসজিদ আল্লাহর ঘর এখানে সকলেই একত্রিত হয়ে কাজ করতে হবে। এসময় তিনি মসজিদের পাশের রাস্তা উদ্বোধনের ঘোষণা দেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg