শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ীতে তরমুজের ভিতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ীতে তরমুজের ভিতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সোহাগ মিয়া রাজবাড়ী প্রতিনিধি,

১৮ মার্চ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ী তার নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোতালেব হোসেন, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মোঃ মফিজুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর নিমতলা এর সামনে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের উপর আকস্মিক চেকপোষ্ট করে।

এ সময় দ্রুতগামী যাত্রী বাহী পরিবহন এর আসনে বসে থাকা যাত্রীবেশী আসামী মোঃ মামুন মিয়া (৩৫) এর দখল হতে অভিনব কায়দায় তরমুজের আদলে বহন করে নিয়ে আসা ০৪ (চার) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

রাজবাড়ী জেলার ডিবি পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত ০৪ (চার) কেজি গাঁজা যার মূল্য অনুমান ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg