শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

0Shares

ফরিদপুর জেলা প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের ব্রহ্ম সমাজ সড়ক ফরিদপুর এর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করা হয় ।

সংগঠনের আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গির সভাপতিত্বে বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব শামসুজ্জামান দুদু, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শ্যামা ওবায়েদ রিঙ্কু,কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক জনাব চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক,জেলা বিএনপির আহ্বায়ক জনাব সৈয়দ মোদার্রেস আলী ইছা,সদস্য সচিব জনাব একেএম কিবরিয়া স্বপন সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচীতে নেতৃবৃন্দ বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

এছাড়া প্রধান অতিথির ভাষণে জনাব শামসুজ্জামান দুদু আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলায় তাদের ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন। এর আগে কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন স্থান থেকে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল সহকারে উপস্থিত হন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg