শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসকের বাণী

স্টাফ রিপোর্টার / ৮৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

0Shares

সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতি বছরের ন্যায় এ বছরও রাজবাড়ী জেলায় যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়ােজনের মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারদীয় দুর্গাপূজা সকল শ্রেণী পেশার মানুষের জন্য আনন্দময় হয়ে উঠুক; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন আরাে সুসংহত হােক এ কামনা করি।

করােনা ভাইরাস এর সংক্রমন জনিত কারণে এ বছর স্বাস্থ্যবিধি অনুসরন করে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনকালে স্বাস্থ্যবিধি মেনেচলা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়ে বিশেষ ভাবে সচেতন হতে হবে। আসন্ন শীতকালে করােনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউকে নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলে সচেতন হব এই প্রত্যাশা রাখছি। মানবতাই ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে সত্য ও কল্যাণের পথে আহ্বান করে, অন্যায় ও মন্দ থেকে দূরে রাখে এবং শান্তির পথ দেখায়। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি এ সময়ে আমরা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াবাে। শারদীয় দুর্গোৎসব পালনের মধ্য দিয়ে আবহমান বাঙালি সংসকৃতিতে অসাম্প্রদায়িক
চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির শক্তিকে ধারন করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা গড়তে সচেষ্ট হব এ আশাবাদ ব্যক্ত করি। সবাইকে জেলা প্রশাসন, রাজবাড়ীর পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা।

দিলসাদ বেগম
জেলা প্রশাসক,রাজবাড়ী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg