শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ী পাংশায় গাজার গাছসহ গ্রেপ্তার ১জন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির,
পাংশা উপজেলা প্রতিনিধি।

রাজবাড়ী পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণ খোলা গ্রামে পাংশা থানা পুলিশের অভিযানে ৩টি গাঁজার গাছসহ আক্তার শেখ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্তার শেখ ইউনিয়নের মৃত ময়নুদ্দিন শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুন) এএসআই মো. রিপন খাঁন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণ খোলা গ্রামের আক্তার শেখের রান্না ঘরের পেছন থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

গাঁজার গাছগুলোর ওজন ৩ কেজি ২৫০ গ্রাম, মূল্য অনুমানিক ১২ হাজার টাকা।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘তিনটি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg