শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

রাজবাড়ীর পাংশায় বেড়েছে করোনা রোগী, ফ্লোরেও জায়গা হচ্ছে না অনেকের।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় করোনা চিকিৎসা শয্যার সংকটে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগ।
৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে কোভিড-১৯ এর আইসোলেশন বেড সংখ্যা করা রয়েছে ২০টি। বর্তমানে করোনা রোগী ভর্তি রয়েছেন ২১ জন। ফলে আইসোলেশন বিভাগে রোগীর বেড সংকট দেখা দিয়েছে। পাংশায় সর্বমোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১০৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে ৭ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে রয়েছে ৯৭ জন। বাড়িতে থাকা রোগীদের উপজেলা করোনা ডেডিকেটেড মেডিকেল অফিসার সৌরভ দেবনাথ ও বিজয় সরকারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন বলেন, ‘বর্তমানে সারা দেশের ন্যায় পাংশাতেও করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় করোনা রোগীর বেড সংকটে পড়েছে। এর পাশাপাশি চিকিৎসা উপকরণের সংকট থাকায় করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। তবে এ সংকট কাটিয়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg