শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর পাংশায় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
সহ-সম্পাদক

রাজবাড়ীর পাংশা উপজেলার করোনার বিস্তার ঠেকাতে ও কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।

উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার শাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির প্রমুখ।

এছাড়াও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সভায় কঠোর লকডাউন বাস্তবায়নে পৌর শহরের প্রধান প্রধান সড়ক বাঁশ দিয়ে ব্যারিকেড, জরুরি সেবা নিশ্চিত, অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত এবং করোনা রোগীদের জন্য হাসপাতালের আইসোলেশন বেড বৃদ্ধি করাসহ জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করার সিদ্ধান্ত হয়। আজ থেকে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর ভূমিকায় থাকার কথা জানিয়েছে প্রশাসন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg