শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ীতে ২৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩

0Shares

সোহাগ মিয়া রাজবাড়ী

২২ মার্চ ২০২৩ মুজিববর্ষ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি ভার্চুয়ালি সারা দেশে ৩৯,৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন। তন্মধ্যে রাজবাড়ী জেলায় ২৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী রাজবাড়ী জেলার সদর উপজেলা, বালিয়াকান্দি উপজেলা এবং পাংশা উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

এসময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রান্তে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

এছাড়াও রাজবাড়ী জেলার অন্যান্য উপজেলা প্রান্তে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg