শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজবাড়ীতে নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করলেন এমএম শাকিলুজ্জামান

স্টাফ রিপোর্টার / ৫১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

0Shares

গতকাল ২৯ ডিসেম্বর রাজবাড়ীর নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন এমএম শাকিলুজ্জামান। রাজবাড়ীতে যোগদানের আগে তিনি খুলনা মহানগরের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল বিকালে নবাগত পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ শরিফ উজ জ্জামান সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

২৪ তম বিসিএস ক্যাডার এমএম শাকিলুজ্জামান ২০০৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিলো বরিশাল জেলা। এরপর তিনি র‌্যাবে এবং ২০০৯ সালে শান্তিরক্ষা মিশনে সুদান ও ২০১৬ সালে আইভেরিকোস্টে ছিলেন। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক এমএম শাকিলুজ্জামান ২০১৮ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতী পান। এরপর তিনি খুলনা মহানগরীর উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

জানাযায়, গত ৯ ডিসেম্বর স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের মোট ২৫ জন পুলিশ সুপারকে এক যোগে বদলীর আদেশ প্রদান করা হয়। আদেশে রাজবাড়ীর বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমকে সিআইডি ঢাকার অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শকের কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।

এর আগে বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম আনুষ্ঠানিক ভাবে নবাগত পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান-এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg