রাজবাড়ীতে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩২১৯ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১০২ জন। হোম আইসোলেশনে আছে ৮৯ জন। হাসপাতালে ভর্তি আছে ৪ জন ।
রবিবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ১২/১১/২০২০ ও ১৩/১১/২০২০ তারিখে ৭২ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ৭ টি এবং নেগেটিভ ৬৫ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪৮ টি স্যাম্পলে ৫ জন পজিটিভ, পাংশা উপজেলার ১৪ টি স্যাম্পলে ১ জন পজিটিভ, কালুখালী উপজেলার ৪ টি স্যাম্পলে ১ জন পজিটিভ এবং গোয়ালন্দ উপজেলার ৬ টি স্যাম্পলে কোন পজিটিভ আসে নাই।