রাজবাড়ীতে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩২১২ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০৯৮ জন। হোম আইসোলেশনে আছে ৮২ জন। হাসপাতালে ভর্তি আছে ৮ জন ।
শনিবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ০৯/১১/২০২০ ও ১১/১১/২০২০ তারিখে ৩২ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ৫ টি এবং নেগেটিভ ২৭ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৩ টি স্যাম্পলে ৪ জন পজিটিভ, পাংশা উপজেলার ৬ টি স্যাম্পলে কোন পজিটিভ আসে নাই এবং বালিয়াকান্দি উপজেলার ৩ টি স্যাম্পলে ১ জন পজিটিভ।