শিরোনাম
রাজবাড়ীসহ তিন জেলার দায়িত্ব পাওয়ায় হুইপ অপুকে আব্দুস সালাম মিয়ার অভিনন্দন রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে গৃহবধূর ব্যাগ ছিনতাই, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব পেলেন হুইপ অপু পাংশায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, কিশোরীর মৃত্যু রাজবাড়ী জেলা পুলিশে পাংশা সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের যোগদান দলীয় নেতার কথায় সরকারি কর্মকর্তাদের বদলি-পদায়ন, সুশাসনের জন্য ক্ষতিকর গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অতিরিক্ত টেস্টের অভিযোগ, বিপাকে নিম্নআয়ের রোগীরা রাজবাড়ীতে জামিন ও জজ আলীর মাগফেরাত কামনায় দোয়া, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সভা বালিয়াকান্দিতে কল্পনা রানীর পরিবারের পাশে এমপি হারুন অর রশিদ

রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার / ৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী প্রধান ডাকঘরের সঞ্চয়ী ব্যাংকের গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন পোস্টাল অপারেটর মুহাম্মদ গোলাম মোস্তফা বাচ্চু এবং সাবেক ট্রেজারার ও বর্তমানে পোস্টাল অপারেটর পদে কর্মরত প্রণব কুমার সরকার।

রোববার (২৩ আগস্ট) কুষ্টিয়া বিভাগীয় ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) মো. সুলতান হোসেন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনায় তদন্তে মুহাম্মদ গোলাম মোস্তফা বাচ্চু ও প্রণব কুমারের দায়িত্ব পালনে গুরুতর অবহেলা এবং ডাক বিভাগের প্রচলিত বিধি-বিধানের পরিপন্থী কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে।

তাদের এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তকালীন সময়ে বাচ্চু ও প্রণবকে রাজবাড়ী প্রধান ডাকঘরে সংরক্ষিত হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না। বিধি অনুযায়ী এ সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সংশ্লিষ্টদের কাছে চার্জ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের সঞ্চয়ী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে খুলনা ডিভিশন কার্যালয় ও কুষ্টিয়া সার্কেল অফিসের পক্ষ থেকে তদন্তসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তদন্তে ডাক বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

পরবর্তীতে ডাকঘর কর্তৃপক্ষ সাতজনকে দায়ী করে রাজবাড়ীর বিশেষ জজ আদালতে মামলা করে। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন (দুদক), ফরিদপুরকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের সাবেক সহকারী পোস্ট মাস্টার ও অতিরিক্ত দায়িত্বে থাকা পোস্ট মাস্টার এবং বর্তমানে কুষ্টিয়া প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাস, লেটার রাইটার শিহাব মৃধা, তার ভাই পিএলআই এজেন্ট মাহাবুব হাসান মৃধা, অফিস সহায়ক রেজাউল আলম, তৎকালীন ট্রেজারার নাজমুল হাসান, পোস্টাল অপারেটর মুহাম্মদ গোলাম মোস্তফা বাচ্চু এবং ট্রেজারার প্রণব কুমার সরকার।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষ থেকে ১৩ জনের নাম উল্লেখ করে সদর আমলি আদালতে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। ওই মামলায় আদালত সমন জারির আদেশ দিয়েছেন।

এর আগে একই ঘটনায় গত ৪ আগস্ট দক্ষিণাঞ্চল খুলনার পোস্ট মাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কবির আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে রাজবাড়ী প্রধান ডাকঘরের সাবেক পোস্ট মাস্টার এবং বর্তমানে কুষ্টিয়া প্রধান ডাকঘরে কর্মরত সহকারী পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাসকেও সাময়িক বরখাস্ত করা হয়।

রাজবাড়ী প্রধান ডাকঘরের গ্রাহকদের সঞ্চয়ী অর্থ আত্মসাতের অভিযোগে একের পর এক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg