শিরোনাম
গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি

রাজবাড়ীর এক ও দুই আসনে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার / ১৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী–১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ৬৩.২০ শতাংশ ভোট পড়ে, মোট ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৩০৬।

বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট।

অন্যদিকে জাকের পার্টির মোহাম্মদ আলী কাঞ্চন পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট এবং জাতীয় পার্টির হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট। প্রয়োজনীয় এক–অষ্টমাংশ ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রাজবাড়ী–২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোট বেশি অর্জন করেন।

এনসিপির প্রার্থী জামিল হিজাজী (সাইয়েদ জামিল নামে পরিচিত) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এ আসনে মোট ভোট পড়ে ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫টি। এক অষ্টমাংশ হিসাব করলে প্রয়োজনীয় ভোট দাঁড়ায় ৪৪ হাজার ২৩৫; কিন্তু প্রতিদ্বন্দ্বী অন্য সাত প্রার্থীর কেউই এই সীমা অতিক্রম করতে পারেননি।

বিএনপির বিদ্রোহী প্রার্থী কলস প্রতীকের নাসিরুল হক সাবু তৃতীয় অবস্থানে থেকে ৩৬ হাজার ৩৩৮ ভোট পান, যা প্রয়োজনীয় ভোটের চেয়ে কম হওয়ায় তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন জানান, কোনো প্রার্থী যদি মোট প্রাপ্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পান, তাহলে নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া জামানতের অর্থ ফেরত দেওয়া হয় না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg