শিরোনাম
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন গোয়ালন্দে ২৪ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক জনাব আব্দুস সালাম মিয়া।

নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজবাড়ীর শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg