শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে শি”শু ধ”র্ষ”ণ মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আবু সাঈদ (৩০)-কে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাবের সহযোগিতায় বনানী থানার আওতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ রাজবাড়ী সদর উপজেলার আলিপুর গ্রামের শহিদের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ দুপুরে রাজবাড়ী সদর এলাকায় ভুক্তভোগী তার চাচাতো বোনের সঙ্গে পুকুরপাড়ে বড়ই তুলতে গেলে পূর্বপরিচিত প্রতিবেশী আবু সাঈদ কৌশলে বোনটিকে সরিয়ে দেয়। পরে বড়ই পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে সে পালিয়ে যায়।

ভুক্তভোগী বাড়িতে ফিরে কান্নাকাটি করলে বিষয়টি জানতে পারেন তার মা এবং রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়।

মামলার তদন্তের স্বার্থে র‌্যাব-১০ এর কাছে সহায়তা চাওয়া হলে একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg