শিরোনাম
রাজবাড়ীসহ তিন জেলার দায়িত্ব পাওয়ায় হুইপ অপুকে আব্দুস সালাম মিয়ার অভিনন্দন রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে গৃহবধূর ব্যাগ ছিনতাই, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব পেলেন হুইপ অপু পাংশায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, কিশোরীর মৃত্যু রাজবাড়ী জেলা পুলিশে পাংশা সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের যোগদান দলীয় নেতার কথায় সরকারি কর্মকর্তাদের বদলি-পদায়ন, সুশাসনের জন্য ক্ষতিকর গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অতিরিক্ত টেস্টের অভিযোগ, বিপাকে নিম্নআয়ের রোগীরা রাজবাড়ীতে জামিন ও জজ আলীর মাগফেরাত কামনায় দোয়া, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সভা বালিয়াকান্দিতে কল্পনা রানীর পরিবারের পাশে এমপি হারুন অর রশিদ

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে গৃহবধূর ব্যাগ ছিনতাই, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলে থাকা এক গৃহবধূর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে দুই ছিনতাইকারী। এ সময় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন ওই গৃহবধূ। ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রুপার অলংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল ছিল বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের মৃত মোহাম্মদ ফকর উদ্দিনের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ উল্লাহ।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী জাহিদ উল্লাহ তার স্ত্রী মোছা. শারমিন আক্তারকে (৩০) মোটরসাইকেলের পেছনে বসিয়ে শ্বশুরবাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন।পথে আলাদিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় পেছন থেকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে শারমিন আক্তারের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়।

এ সময় ব্যাগের টানে ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন শারমিন আক্তার। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ব্যবসায়ী জাহিদ উল্লাহ বলেন, ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগে একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন, দুটি স্বর্ণের ব্রেসলেট, তিন জোড়া কানের দুল, তিনটি আংটি, দুটি লকেটসহ চেইন, একটি টিকলি, এক জোড়া হাতের রুলি, এক জোড়া রুপার নুপুর, এক জোড়া রুপার বালা, নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি হাতঘড়ি, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

তার দাবি, ব্যাগে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও ৪ ভরি রুপার অলংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল ছিল।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার পর তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাদের সহায়তায় আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg