শিরোনাম
রাজবাড়ীসহ তিন জেলার দায়িত্ব পাওয়ায় হুইপ অপুকে আব্দুস সালাম মিয়ার অভিনন্দন রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে গৃহবধূর ব্যাগ ছিনতাই, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব পেলেন হুইপ অপু পাংশায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, কিশোরীর মৃত্যু রাজবাড়ী জেলা পুলিশে পাংশা সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের যোগদান দলীয় নেতার কথায় সরকারি কর্মকর্তাদের বদলি-পদায়ন, সুশাসনের জন্য ক্ষতিকর গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অতিরিক্ত টেস্টের অভিযোগ, বিপাকে নিম্নআয়ের রোগীরা রাজবাড়ীতে জামিন ও জজ আলীর মাগফেরাত কামনায় দোয়া, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সভা বালিয়াকান্দিতে কল্পনা রানীর পরিবারের পাশে এমপি হারুন অর রশিদ

রাজবাড়ীতে জামিন ও জজ আলীর মাগফেরাত কামনায় দোয়া, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সভা

স্টাফ রিপোর্টার / ৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর বয়রাট–মাজাইল এলাকায় স্থানীয় সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বয়রাট–মাজাইল এলাকায় স্থানীয় সুধী সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভিন। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি বা অপ্রীতিকর ঘটনায় বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, এলাকার মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা কারও জন্যই কল্যাণ বয়ে আনে না। তাই সবাইকে ধৈর্য, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg