স্টাফ রিপোর্টার: রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম এবং সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
শুক্রবার (২৮ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় আব্দুস সালাম মিয়া বলেন, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এই তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত হিসেবে হুইপ অপু সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে তিন জেলার জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
আব্দুস সালাম মিয়া আশা প্রকাশ করেন, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা বার্তায় তিনি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।