শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মানিকগঞ্জে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) জেলা পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ ফ্রেবুয়ারী) রাত নয়টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন কাফাটিয়া এলাকায় এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এবং বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুর দুইটার দিকে খাগড়াকুড়ি এলাকায় এসআই মোহাঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ গ্রাম হেরোইন সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার সিংগাইর উপজেলার পারিল খোয়ামুড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ সুজন (২৮), সদর উপজেলার কোটাই গ্রামের মোঃ সোনামুদ্দিনের ছেলে মোঃ মহর আলী (৩৩) ও গুলুটিয়া গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে মোঃ রনি (২২)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg