শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

মাকে বাচাঁনোর আকুতি সন্তানের, সহযোগিতার জন্য আবেদন

Lutfor Rahman / ৫৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

0Shares

আলামিন হোসেন, পাংশা প্রতিনিধিঃ
চোখের সামনে চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী মাকে দেখে মাকে বাঁচানোর করুণ আকুতি জানিয়েছে ৭ বছরের সন্তান ফাতিমা।
সন্তানের একমাত্র ছায়া ও পরম শান্তির স্থল মায়ের কোল, আর সেই মা যখন সন্তানকে পৃথিবীতে রেখে চিরবিদায় নিতে চলে, নিষ্পাপ শিশুর আহাজারিতে তখন কেপে উঠে পৃথিবী। ঠিক এমন দৃশ্যই চোখে পড়ে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাহেব আলীর পরিবারে।
খোঁজখবর নিয়ে জানা জায়, হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের হতদরিদ্র সাহেব আলীর মেয়ে সুমাইয়া খাতুন দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যধি হৃদরোগে আক্রান্ত। সুমাইয়ার একই গ্রামের সবুর মন্ডলের সাথে বিবাহ হয় এবং ৭ বছরের একটা কন্যা সন্তান রয়েছে। সবুর মন্ডলের মাঠঘাটে কোন জায়গা জমি না থাকলেও ছোট্ট একটা দোকান আছে যা দিয়ে কষ্টেই কোন মত সংসার চলে যেতো। স্ত্রী সুমাইয়ার কঠিন রোগ হওয়ায় তার চিকিৎসা খরচ বহন করতে হিমসিম খেতে হচ্ছে সবুর মন্ডলের। এদিকে সুমাইয়ার বাবাও হতদরিদ্র দিনমজুর দিন আনে দিন খায়। তার পক্ষেও মেয়েকে চিকিৎসা খরচ বহন করা কোন ভাবেই সম্ভব হচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা জায়, সুমাইয়ার অনেক দিন আগে থেকেই হৃদরোগ হয়েছে, গত ২২ তারিখে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ডাক্তার দেখালে তিনি বলেন রোগীর হার্ট ছিদ্র হয়েছে এবং ভাল্ব নষ্ট হয়ে গেছে অতিদ্রুত ভাল্ব টান্সফার ও অপারেশন করতে হবে। ভাল্ব টান্সফার ও অপারেশন করতে অনেক টাকা লাগবে যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে বহন করা কোন ভাবেই সম্ভব না। তাই অসহায় পরিবারটি বিত্তবানদের নিকট সহযোগিতা কামনা করেছে। সহযোগিতা করতে চাইলে রোগীর যোগাযোগের নাম্বার
01764124753 (পার্সোনাল বিকাশ)

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg