শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

মহান বিজয় দিবস উপলক্ষে বেলগাছিতে মানবতার দেয়াল উদ্বোধন ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

0Shares

মহান বিজয় দিবস উপলক্ষে মানবতা ব্লাড ফাউন্ডেশন খানগঞ্জ (বেলগাছি) রাজবাড়ী এর উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

একের রক্তে অন্যের প্রাণ, রক্ত দিন জীবন বাঁচান, রক্তই হোক আত্মার বাঁধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে খানগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। এ ক্যাম্পেইনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। সেই সাথে শীতার্ত মানুষের উষ্ণতার পরশ দিতে দুটি মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে। আপনার অপ্রয়োজনীয় পোশাকটি এখানে রেখে যান এবং আপনার প্রয়োজনীয় পোশাকটি নিয়ে যান ব্যানারে বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়েছে এ মানবতার দেয়ালে। এ মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে দাদপুর হাট (বেলগাছি) এবং বেলগাছি পুরাতন বাজারে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, দাদপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল-মূতী (রাজন) আরোও উপস্থিত ছিলেন মানবতা ব্লাড ফাউন্ডেশন খানগঞ্জ (বেলগাছি) এর সভাপতি শাকিব দেওয়ানসহ মানবতা ব্লাড ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg