শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ভুলে ভরা সংবাদমাধ্যম, শব্দের সঠিক ব্যবহার শেখা জরুরি

Lutfor Rahman / ৯৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

0Shares

সংবাদপত্রে খবর প্রকাশের জন্য সঠিক স্থানে সঠিক শব্দটি বাসানো প্রয়োজনীয়। কেননা সংবাদপত্র অনেকের জন্য ভাষা শিক্ষার প্রধান বাহন। তাই সাংবাদিকের শুদ্ধ শব্দ ও বাক্য ব্যবহারে সচেতন থাকা প্রয়োজন।

নারী, নাড়ী

নারী- মহিলা, নারী জাতি শিক্ষায় পিছিয়ে রয়েছে।

নাড়ী- রক্তবাহী শিরা, সন্তান নাড়ীর টানে মায়ের নিকট ফিরে আসে।

প্রাক্তন, সাবেক

প্রাক্তন: গত হওয়া সময় তূলনামূলক কম হলে সাধারণত প্রাক্তন শব্দটি বসে। ব্যক্তির ক্ষেত্রে প্রাক্তন শব্দটা বেশি বসে। যেমন, প্রাক্তন শিক্ষক

সাবেক: গত হওয়া সময় তূলনামূলক বেশি হলে সেখানে সাবেক শব্দটি বসে। যেমন, সাবেক সোভিয়েত ইউনিয়ন।

শলাপরামর্শ, সলাপরামর্শ

শলাপরামর্শ: সু পরামর্শ ক্ষেত্রে শলাপরামর্শ শব্দটি ব্যবহার হয়। যেমন, চিকিৎসগণ রোগীকে আরও ভালো চিকিৎসা কিভাবে দেয়া যায় সে বিষয়ে শলাপরামর্শ করলেন।

সলাপরামর্শ : কুপরামর্শ। রহিম দালাল সুমনকে শায়েস্তা করার জন্য অন্যদের সাথে সলাপরামর্শ করলেন।

বিবাদী, বিবাদি

বিবাদী : মামলার বিরোধী পক্ষ।

বিবাদি: বিবাদের বিষয়বস্তু। বিবাদি সম্পক্তি কিনে রহিম মামলায় জড়িয়ে পড়লেন।

দাশ, দাস

দাশ: মৎস্যজীবি জাতিবিশেষ। আবার হিন্দু সামাজিক প্রথা অনুযায়ী কেউ কেউ দাশ লেখেন। যেমন, জীবনানন্দ দাশ।

দাস: ক্রীতদাস। বেলাল ছিলেন ক্রীতদাস। আবার হিন্দু জাতপ্রথায় শূদ্র বা নীচুবংশ হিসাবে দাস ব্যবহৃত হয়। যেমন, হরিশংকর দাস।

বাটা, বাঁটা, ভাটা ভাঁটা

বাটা
পেষণ করা = বাটা হলুদগুোল এ দিকে দাও।
পানের বাটা = পানের বাটা সামনে আছে।

বাঁটা

ভাগ করা = আম গুলো চার অংশে বাঁট কর।
বণ্টন করা = দশ টাকা গরিবদের মাঝে বাঁট করে দাও।

ভাটা,

মন্দা= তার ব্যবসায় ভাটা পড়েছে।
জোয়ার ভাটা = জোয়ার ভাটা দেখে নদীতে নামিও।

ভাঁটা
ইট ভাঁটা= ইটভাঁটার ধোঁয়ায় সব অন্ধকার।
যৌবন ভাঁটা= একদিন এ যৌবনে ভাঁটা পড়বে।

গাজী সাইফুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, রাজবাড়ী টেলিগ্রাফ’।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg