শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

বাদল হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

0Shares

মোঃসাগর হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াাকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে মাদরাসা ছাত্র বাদল মোল্লার হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে বড়হিজলীর রহিম সরদার মোড় এলাকায় প্রায় শত শত নারী পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাদল হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর স্লোগানে উত্তাল হয়ে এলাকা। উক্ত মানববন্ধনে নিহত বাদল মোল্লার মা বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছ আমি তাদের সবার ফাঁসি চাই । এ সময় নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর বলেন, নিহত বাদল মোল্লার হত্যা কান্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি।
উল্লেখ্য , বিগত ২৬ জুন রবিবার বাহারাইন প্রবাসী হুমায়ন মোল্লার ছেলে বাদল মোল্লা (১৫) কে নৃশংসভাবে হত্যা করে এলাকার সেনপাড়ার মাঠে ক্ষত বিক্ষত অবস্থায় পাটখেতে ফেলে রেখে যায়। এই ঘটনায় বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের হলে বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের সবুর শেখ (২২), স্বাধীন মন্ডল (১৬) ও তোজাই মোল্লা (১৬) কে গ্রেফতার করে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg