শিরোনাম
রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান: তিনজন গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা গোয়ালন্দে র‌্যাব-১০ এর সফল অভিযান, ২০ কেজি গাঁজাসহ আটক ৩ মহান মে দিবসে গোয়ালন্দে শ্রমিক দলের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোয়ালন্দে একই পরিবারের চারজন প্রতিবন্ধী, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন গোয়ালন্দ ঘাট থানার পাশে জুয়েলার্সে চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ গোয়ালন্দে প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোয়ালন্দে দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অটোরিকশা চালক গ্রেফতার স্ট মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত কন্যা রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আমি বিয়ারের ব্যবসার সঙ্গে জড়িত, তবে অন্য কোনো মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ত নই, দাবি সুমনের

বাংলাদেশ থেকে এবারে হজে মাত্র ৫ জন!

স্টাফ রিপোর্টার / ৫২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

0Shares

এবারে সীমিত পরিসরের হজে অংশ নিচ্ছেন ১৬০টি দেশের স্বল্প সংখ্যক হাজি। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশির সংখ্যা মাত্র ৫ জন।

এবারের হজে যারা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা মক্কায় উপস্থিত হওয়ার পরপরই তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা ও ভাইরাস পরীক্ষা করা হয়েছে। হজ শুরুর আগে ও পরে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবারে অংশগ্রহণকারী হাজিদের।

মহামারীর কারণে এবারের হজের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি করেছে সৌদি আরবের জাতীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
বিধি অনুযায়ী, হজ পালনকারীরা কাবা শরিফে ও কালো পাথরে চুমু খেতে বা স্পর্শ করতে পারবেন না এবং শয়তানের উদ্দেশে পাথর ছুঁড়ে মারার জন্য আগে থেকে জীবাণুমুক্ত প্যাকেটজাত পাথর ব্যবহার করতে হবে। হজ পালনকারী ও হজে দায়িত্বপালনকারীদের অবশ্যই সুরক্ষা মাস্ক পড়তে হবে এবং তা ব্যবহার শেষে সুনির্দিষ্ট স্থানে ফেলতে হবে। হজ পালনকারীরা যেখানেই সমবেত হোন না কেন দুইজনের মধ্যে অন্তত দেড় মিটার দূরত্ব রাখতে হবে।

হজযাত্রীদের উত্তম সেবা দেয়ার জন্য এ বছর মিউনিসিপ্যালিটি নিয়োগ দিয়েছে কমপক্ষে ১৮ হাজার ৪৯০ জন কর্মী। হজের পবিত্র স্থানগুলোসহ গুরুত্বপূর্ণ স্থানে ২৮টি নতুন ও পূর্ণাঙ্গ সরঞ্জামে সুসজ্জিত সার্ভিস সেন্টার বসানো হয়েছে। এসব স্থানে দিনরাত ২৪ ঘণ্টা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়োগ করা হয়েছে কমপক্ষে ১৩ হাজার ৫০০ পরিচ্ছন্নকর্মী। পবিত্র মিনায় স্থাপন করা হয়েছে ৮৭ হাজার ৯০০ আন্ডারগ্রাউন্ড আবর্জনার কন্টেইনার।
মার্কেট, খাবার দোকান ও রেস্তোরাঁয় নজরদারি করতে কাজ করবে বেশ কিছু টিম ও কমিটি। তারা নজর রাখবেন মুদি দোকান, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, সেলুন, লন্ড্রি, বেকারি ও অন্যান্য সেবাখাতে। তারা নিয়মিত খাবারের মান পরীক্ষা করবে এবং নষ্ট জিনিসপত্র ধ্বংস করে ফেলবে। দাম দেখাশোনা করবে। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা দেখাশোনা করবে। পশুদের মধ্যে কোনো মহামারী আছে কিনা তা নির্ধারণে কাজ করবে তারা।
এ ছাড়া মক্কা মিউনিসিপালিটি বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, টানেল, ব্রিজ, টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থা দেখাশোনা করবে। অগ্নিকাণ্ড অথবা ভারি বর্ষণে করণীয় নির্ধারণ করবে তাদের জরুরি ইউনিট।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg