শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুৎসিত মন্তব্য করার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার / ৮১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদে: ভারতের জনতা পার্টির (বিজেপি) অন্যতম মুখপাত্র নূপুর শর্মা এবং মিডিয়া টিমের সদস্য নাভিন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এবং উম্মুল মুমিনিন হযরত আয়িশা (রাঃ) কে নিয়ে কুৎসিত মন্তব্য করার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) দুপুরে নবজাগরণ সামাজিক সংগঠন ও উজানচর ইউপির ৪নং ৫নং ৬নং ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল-সমাবেশ করেন।

উজানচর ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণ উজানচর বিশ্বাস বাজার পর্যন্ত “বিশ্ব নবীর অপমান সইবেনা আর মুসলমান, রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান, নূপুর শর্মার শাস্তি চাই; শাস্তি চাই, নভিন কুমারের শাস্তি চাই; শাস্তি চাই” ও ভারতীয় পণ্য বর্জনের শ্লোগানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আক্রমণাত্মক এবং অবমাননাকর মন্তব্য করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন কুমার জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করেন।

তাদের এ কর্মকাণ্ড গোটা মুসলিম বিশ্বকে চরম ক্ষুব্ধ করেছে। পরিস্থিতি সামাল দিতে গত রোববার দল থেকে বহিষ্কার করা হয় নূপুর শর্মাকে। একই অপরাধে বরখাস্ত করা হয়েছে নভিন কুমার জিন্দালকেও।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg