শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

রাজবাড়ীতে নূপুর শর্মার কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টার / ৬৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,রাজবাড়ী

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নূপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর এ কুশপুত্তলিকা দাহ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

এর আগে বাজারে “বিশ্ব নবীর অপমান সইবেনা আর মুসলমান, রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান, নূপুর শর্মার শাস্তি চাই, শাস্তি চাই, নভিন কুমারের শাস্তি চাই, শাস্তি চাই” শ্লোগানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বসন্তপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক মুজাম ফকির, কোষাধ্যক্ষ মো. সেলিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এই কর্মসূচিতে স্থানীয় সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আক্রমণাত্মক এবং অবমাননাকর মন্তব্য করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন কুমার জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করেন।

তাদের এ কর্মকাণ্ড গোটা মুসলিম বিশ্বকে চরম ক্ষুব্ধ করেছে। পরিস্থিতি সামাল দিতে গত রোববার দল থেকে বহিষ্কার করা হয় নূপুর শর্মাকে। একই অপরাধে বরখাস্ত করা হয়েছে নভিন কুমার জিন্দালকেও।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg