শিরোনাম
গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শওকত মোল্লা পুনর্বহাল রাজবাড়ীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে ৫ সিদ্ধান্ত, বন্ধ থাকবে দিনের বেলা প্রাইভেট-কোচিং রাজবাড়ীতে একদিনে দুই নারীর মরদেহ উদ্ধার, একজনের পরিচয় অজ্ঞাত রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঢাকা রেঞ্জ পুলিশের তদন্ত শুরু গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর, মামলায় গ্রেপ্তার ৩

বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা

স্টাফ রিপোর্টার / ৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠপর্যায়ের সহকারী কমিশনারদের (ভূমি) বা এসিল্যান্ডদের বদলি ও পদায়নে কঠোর নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। বদলির জন্য তদবির করলে সংশ্লিষ্ট এসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে ভূমি খাতের দীর্ঘদিনের জটিলতা, নাগরিক ভোগান্তি, ভূমি সেবার আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, অর্জন ও সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

সিনিয়র সচিব বলেন, মাঠ প্রশাসনে কর্মকর্তাদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। কোনো কর্মকর্তা বদলির জন্য তদবির করলে তা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের তদবিরের সঙ্গে জড়িত এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভূমি সেবায় নাগরিকদের হয়রানি ও ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ডিজিটাল জরিপ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা উল্লেখযোগ্য।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বিভিন্ন কার্যক্রম ধাপে ধাপে আধুনিকায়ন করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণের ফলে ভূমি সংক্রান্ত সেবা নিতে নাগরিকদের সরাসরি সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজনীয়তা কমছে। একই সঙ্গে সেবাপ্রদানের ক্ষেত্রে জবাবদিহি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাক্ষাৎকারে এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে শুধু প্রযুক্তির ব্যবহারই যথেষ্ট নয়; মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও সততাও গুরুত্বপূর্ণ। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক সিদ্ধান্তে অযাচিত প্রভাব বিস্তার বন্ধ করতে হবে।
তিনি বলেন, ভূমি সেবাকে জনবান্ধব করতে সরকারের উদ্যোগের পাশাপাশি মাঠ প্রশাসনের কর্মকর্তাদেরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নাগরিক যেন হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, সেটিই ভূমি মন্ত্রণালয়ের অন্যতম প্রধান লক্ষ্য।

ভূমি খাতে অনিয়ম, দুর্নীতি ও দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানান ভূমি মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব।

সংগৃহীত

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg