শিরোনাম
গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার / ৫০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// নাব্যতা সংকট ও ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক ফেরিপারাপার ব্যহত হচ্ছে। আজ ১৭ নভেম্বর বেলা ১১টার সময় সরেজমিনে দেখা যায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত বিভিন্ন
গাড়ি।

এতে ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইউনিয়ন বোর্ড পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার চারলেন রাস্তার একপাশে গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া একটি ব্যস্ততম নৌপথ। প্রতিদিন সেখানে কয়েক হাজার
বিভিন্ন গাড়ি ফেরিপারাপার হয়। বর্তমান ওই নৌপথের বিভিন্ন পয়েন্টে ছোট-বড় অনেক চর জেগেছে। অন্যদিকে বহরে থাকা শাহ্ মখদুম ও এনায়েতপুরী নামের দুটি রো রো (বড়) ফেরি প্রত্যাহার করে মাওয়ায় নিয়ে যাওয়া হয়েছে। শাহ্ পরান নামে অপর একটি বড় ফেরি বিকল হয়ে পড়ে আছে। পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে ওই ফেরিটির মেরামত কাজ চলছে। নাব্যতা সংকট, ফেরি স্বল্পতার পাশাপাশি বিভিন্ন
গাড়ির চাপ বেড়ে দৌলতদিয়া ঘাটে যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে সেখানে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো দিনের পর দিন দীর্ঘ সিরিয়ালে আটকা পড়ে থাকছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহাবুব আলী সরদার বলেন, ঘাটের গুরুত্ব বিবেচনায় এই নৌপথে প্রয়োজনীয় সংখ্যক বড় ফেরি নেই।
নাব্যতা সংকটের কারণে চলাচলকারি ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পাশাপাশি ঢাকাগামী বিভিন্ন গাড়ির চাপ বেড়ে দৌলতদিয়া ঘাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg