শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ফাইনালে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ

স্টাফ রিপোর্টার / ৫৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

0Shares

মিরপুরে বিসিবি প্রেসিডেন্টস কাপের ষষ্ঠ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল একাদশ।দলীয় ৯ রানেই হারান সৌম্য সরকারকে। এরপরই দলীয় ১৯ রানে পারভেজ হোসেন ইমনের বিদায়ের পর রানের চাপটা পরে যায় মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর কাঁধে। তবে তেমন কিছুই করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেক্তিগত ৫ রান করে আউট হয়ে জান তিনিও।সাবধানী ব্যাটিংয়ে বিপর্যয় সামলানোর আপ্রাণ চেষ্টা করেন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। তাদের ইনিংস যখন ধিরে ধিরে তৈরি হচ্ছিল তখনই বাধা হয়ে দাড়ায় বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। এরপর খেলা শুরু হলে আসরে এর আগে একটি করে শতক ও অর্ধশতক হাঁকানো মুশফিক এই ম্যাচেও বিদায় নেওয়ার আগে পূর্ণ করেন অর্ধশতক। ৭৫ বলে ৫১ রান করে বিদায় নেন তিনি।ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে ৪টি চারে ৬১ বলে ৪০ রানের ইনিংস থামে আফিফের। দেখা পাননি পঞ্চাশের। তাদের বিদায়ের পরই সাইফউদ্দিন-মুস্তাফিজ তান্ডব চালায়। ৩৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে নাজমুল একাদশ।জড়ো করে ১৬৫ রান। একাই পাঁচটি উইকেট শিকার করেন সাইফউদ্দিন। এছাড়া মুস্তাফিজ তিনটি ও মেহেদী দুটি উইকেট শিকার করেন।

ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে তামিম একাদশের লক্ষ্য দাড়ায় ১৬৪ রান।লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসকিনের শিকার হয়ে আউট হয়ে যান এনামুল হক বিজয়।তবে এরপরই মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে যুটি গড়েন তামিম।অঙ্কন ২২ রান করে বিদায় নিলেও তামিম তুলে নেন অর্ধশতক। ৮৫ বলে ৬টি চারের মাধ্যমে ৫৭ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক।এরপরই রানের গতি কমে যায়।প্রয়োজন মারমুখো ব্যাটিং,আর ঠিক তখনই ইয়াসির আলি রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকতের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তামিম একাদশ।শেষদিকে মোহাম্মদ মিঠুন চেষ্টা করলেও ২৯ রানে আউট হয়ে যান তিনি।মেহেদী হাসান করে ১০ বলে ৪ ও আকবর আলি ৭ বলে ১।৪০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে তামিম একাদশ। শেষে ৭ রানের কমতিতে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তামিমের দল।ফাইনাল নিশ্চিত করে নাজমুল একাদশ।নাজমুল একাদশের পক্ষে তাসকিন আহমেদ একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ ও সৌম্য সরকার।
প্লেয়ার অফ দা ম্যাচ হন তাসকিন আহমেদ।

শিহাবুর রহমান তিমন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg